
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উৎসব আয়োজন করাকে ব্যর্থতা বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘সেনাবাহিনী-পুলিশ-র্যাবকে দিয়ে আনন্দ-উৎসবের আয়োজন আমাদের ব্যর্থতা। সমাজকে এমনভাবে গড়তে পারিনি যেখানে কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করব। এ রকম সমাজ নিয়ে আমরা কী করব? আমরা এমন সমাজ চাই না।’
আজ শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, এবার দুর্গাপূজার আনন্দ বিশেষ আনন্দে পরিণত হয়েছে, দেশজুড়ে যেটা সবাই উপভোগ করছে। একদম নির্বিঘ্নে সকল জায়গায় পূজার অনুষ্ঠান হওয়ায় আনন্দ বেড়ে গেছে। সবাই চেষ্টা করেছে, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে, কোনো রকম আতঙ্কজনক পরিস্থিতির যেন সৃষ্টি না হয়। এ জন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে।
নির্বিঘ্নে দুর্গাপূজা করতে পারার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এর পেছনে সরকারের বড় একটা প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। তাঁরা হলো—পুলিশ, সেনা বাহিনী, র্যাব, বিজিবিসহ যত রকমের সরকারের কাছে শান্তিরক্ষা বাহিনী যারা ছিল সবাই।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সমাজের যেকোনো অংশ উৎসব করবে, আমরা সবাই মিলে সেখানে শরিক হব, তাঁরা যেন নির্বিঘ্নে, আনন্দ সহকারে উৎসব করতে পারে। কিন্তু আমরা ওটা করতে পারছি না। এটা করতে পারছি না বলেই আমাদের ছাত্র-জনতা-শ্রমিক এরা অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে আমাদের সুযোগ করে দিয়েছে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এই যে আমরা আপনাদের শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আপনাদের উৎসবের সুযোগ করে দিলাম। এটা যেন ভবিষ্যতে আর কখনো করতে না হয়, সে জন্য আমরা একযোগে কাজ করব।’
তিনি বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই—যে বাংলাদেশে যারা এই দেশের নাগরিক, তাঁদের সকলের সমান অধিকার নিশ্চিত হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিং
৩৪ মিনিট আগে
ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু দেশজুড়ে হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের সংকটে এর অনেক কিছুই যেন বড় পরীক্ষার মুখে...
৩৯ মিনিট আগে
উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। রোববার (১৬ আগস্ট) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১২৭ জন যাত্রী ছিল। পরে তাদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
মহিলা চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। পিংক রঙের এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী বুধবার। শুরুতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে মোট ১৪টি বাস চলাচল করবে।
৫ ঘণ্টা আগে