
আজ মঙ্গলবার বেলা ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বাকি সমন্বয়ক ও রাষ্ট্রের বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা দেবেন। এর জন্য আজ রাতেই একটি লিয়াজোঁ কমিটি করে সেটি গণমাধ্যমকে জানানো হবে।
তিনি জানান, ছাত্র-জনতার সম্মতিতে প্রস্তাবিত রূপরেখার বাইরে সেনাসমর্থিত বা অন্য কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠিত কোনো অন্তর্বর্তীকালীন সরকার তাঁরা মেনে নেবেন না। আর এই জনসম্মতির সরকার গঠনের আগে পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রকাশের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে ছাত্র-জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মধ্যে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করে পুরো গণ-আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। এই দুষ্কৃতকারীদের সবাই মিলে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
গত কয়েক দিনের গণ-আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে এই সমন্বয়ক বলেন, হতাহতদের যথাযথ মর্যাদা ও সহায়তার ব্যবস্থা তাঁরা করবেন। তাঁরা চান একটি বৈষম্যমুক্ত সরকার।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে