
মালয়েশিয়া শ্রমবাজারের জন্য ৭ হাজার ৯২৬ জন শ্রমিকের তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। মূলত, গত বছর যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে চেয়েও যেতে পারেননি, তাদের মধ্যে থেকে এই সংখ্যক ব্যক্তিকে চূড়ান্ত করেছে দেশটি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধুও। সেবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেষ সময়ে বাংলাদেশের যেসব শ্রমিকেরা মালয়েশিয়া যেতে পারেননি, তাদের তিনি মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেবেন।
তিনি বলেন, এবারের বৈঠকে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তারা জানিয়েছেন, ব্যাচ ভিত্তিক শ্রমিক নেওয়া হবে। প্রথম ব্যাচে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুব অল্পসময়ের মধ্যেই তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে। বর্তমান হিউম্যান রিসোর্স মিনিস্টার নিশ্চিত করেছেন, লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা প্রস্তাব করেছিলাম, দেশের সবগুলো রিক্রুটিং এজেন্সিগুলো যেন লোক পাঠাতে পারে, সে ব্যবস্থা করতে। তারা বলেছেন এ বিষয়টি বিবেচনা করবেন। তা ছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশের শ্রমিকেরা যাতে মাল্টিপল ভিসা পায়, সে বিষয়টিও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
উপদেষ্টা বলেন, এ ছাড়া যারা ইরেগুলার শ্রমিক, তাদের রেগুলার করার প্রস্তাবও আমরা দিয়েছি। প্রতি উত্তরে জানানো হয় মাঝেমধ্যেই তারা এটা করে থাকেন, তবে ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তা করা সম্ভব হয় না। তখন আমরা বলেছি, মালিকের গাফিলতির কারণে এমনটা হয়ে থাকে। ফলে এ বিষয়টি সমাধানেও মালয়েশিয়ান সরকার কাজ করবে বলে জানানো হয়।
আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা বরাবরই আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এসব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।

লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে । আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা এবং বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় তাদের এই প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে। বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা আজ বুধবার ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
২০১৫ সালে দুজনকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ দাখিল কর
৫ ঘণ্টা আগে
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আগে যত ক্রসফায়ার (বন্দুকযুদ্ধ) হয়েছে সবগুলোই একটা কমন ডিজাইনে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) করেছে। সবগুলোই সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। সারা দেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে সেসব ঘটনায় হওয়া মামলার নথি সংগ্রহ করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে