
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছে। যুগ্ম সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত একাধিক পদের এই কর্মকর্তারা শ্রমবিষয়ক মিনিস্টার, কাউন্সেলর ও প্রথম সচিবের দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) তাঁদের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখা প্রজ্ঞাপন জারি করেছে।
মুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের এই কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের জন্য তাঁদের চাকরি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৭ কর্মকর্তা কে কোন দেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পেলেন— তালিকা দেখুন
আরও খবর পড়ুন:

আগামী বছর পবিত্র রমজান মাস শুরুর আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ধাপের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জানুয়ারিতে দুই ধাপের এবং ফেব্রুয়ারিতে এক ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। এই তিন ধাপে ২ হাজারের বেশি ইউপির নির্বাচন করা হতে পারে। ইউপির পাশাপাশি জানুয়ারিতে এক ধাপের...
২ ঘণ্টা আগে
সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ১৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই আবেদন করে প্রসিকিউশন।
৬ ঘণ্টা আগে