
কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে কক্সবাজারে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নান কক্সবাজারের ডিসি নিয়োগ পেয়েছেন। তিনি ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে ডিসি পদে নিয়োগের বিষয়টি এখনো অনুমোদিত হয়নি। আগামীকাল মঙ্গলবার এই দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে।
ডিসি পদে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্বে থাকা ২৪তম বিসিএস ব্যাচের তিন কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এ কারণে তাঁদের ডিসির দায়িত্ব থেকে তুলে আনল সরকার।

আগামী বছর পবিত্র রমজান মাস শুরুর আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ধাপের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জানুয়ারিতে দুই ধাপের এবং ফেব্রুয়ারিতে এক ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। এই তিন ধাপে ২ হাজারের বেশি ইউপির নির্বাচন করা হতে পারে। ইউপির পাশাপাশি জানুয়ারিতে এক ধাপের...
২ ঘণ্টা আগে
সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ১৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই আবেদন করে প্রসিকিউশন।
৬ ঘণ্টা আগে