
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর জানিয়েছেন, আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল কী হবে, তা অনেকটাই নির্ধারণ করে দেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশ থেকে ২৫ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসিতে গেলে তাঁদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছালে তাঁদের সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল কাপুর বিশেষ জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে চুক্তির পর মার্কিন প্রতিষ্ঠানগুলো আরও বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে বাংলাদেশে অশুল্ক বাধা যেমন দূর হয়েছে। তেমনি মার্কিন পণ্য প্রবেশ ও ব্যবসার নতুন সুযোগ তৈরি করেছে।
এ সময় তিনি বোয়িংয়ের উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি দাবি করেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল।’
চলতি মাসের ৩ থেকে ৬ তারিখে অনুষ্ঠিত এই সামিটে ১০০টির বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ২ হাজার ৭০০ বিনিয়োগকারী ব্যবসায়ী। বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল।
অনুষ্ঠানে পল কাপুর ছাড়াও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম অংশ নেন। এ ছাড়া চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

‘ফ্যাসিবাদের’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাওয়ার সময় ও দেশে ফিরে সংবর্ধনা নিতেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রী এটি বন্ধ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন কোনো ধরনের সংবর্ধনা দেওয়া যাবে না।
১৩ মিনিট আগে
ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) অংশীদার সদস্য হওয়ার আবেদনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশ তাদের বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও উন্নীত করে নতুন যুগে...
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল শনিবার বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে...
১৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
১৭ ঘণ্টা আগে