
প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন অধ্যাপক ড. শামসুল আলম। রোববার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠিত হবে। জানা গেছে, তাঁকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে শপথ পড়াবেন।
মন্ত্রিসভার রুটিন পরিবর্তন হিসেবে সাবেক এই সিনিয়র কর্মকর্তাকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করার কারণে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এ বিষয়ে ড. শামসুল আলম বলেন, ‘আমাকে শপথ নেওয়ার জন্য জানানো হয়েছে। রোববার বিকেলে শপথ হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রীর পদ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।’ শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়িত্ব বণ্টন করবেন বলে জানান তিনি।
ড. শামসুল আলম সরকারের পরিকল্পনা কমিশনে টানা এক যুগ সদস্য এবং সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে সদস্য হিসেবে যোগ দেন। পরে ২০১৪ সালে সিনিয়র সদস্য বা সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। তিনিই একমাত্র ব্যক্তি যিনি এত দীর্ঘসময় পরিকল্পনা কমিশনের এ দায়িত্ব পালন করেন।
এই দীর্ঘ সময়ে সরকারের তিনটি পঞ্চবার্ষিক ও দুটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তাঁর হাত ধরেই প্রণীত হয়। এ ছাড়া ১০০ বছর মেয়াদি ডেলটা প্ল্যানও তাঁর হাতেই তৈরি। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রি বিজনেস ও মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে চাকরিজীবন শুরু করেন। পরে ২০০৯ সালে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগ দেন। গেল ৩০ জুন তিনি টানা ১২ বছর দায়িত্ব পালন শেষে অবসরে যান।
শামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘ এক যুগ আমার ওপর আস্থা রেখেছেন বলে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে আবারও নতুন দায়িত্ব দিতে চেয়েছেন বলে আমি ধন্য হয়েছি।’
তিনি জানান, নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি পরিকল্পনা করবেন সামনে অগ্রাধিকার ভিত্তিতে কী করবেন। তবে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী যেভাবে দিকনির্দেশনা দেবেন, সেভাবেই তিনি কাজ করবেন।
অধ্যাপক ড. শামসুল আলম যুক্তরাজ্য থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্বের চারটি বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেন।

অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করেছে কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সারা দেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের নির্মাণাধীন অবকাঠামোতে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের
১৫ মিনিট আগে
২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ বলে তিনি জানান...
২ ঘণ্টা আগে
দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে— ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
৫ ঘণ্টা আগে
নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
৫ ঘণ্টা আগে