
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।
এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ চীনের স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন; পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাই গণঅভ্যূত্থানে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। এ আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অ
১ ঘণ্টা আগে
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রাসূচিতে পরিবর্তন, বিলম্ব বা অন্যান্য জটিলতা তৈরি হয়েছে। এতে শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাতে স্পিডবোট চলাচল বন্ধসহ ১৬টি নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরি চলাচল বন্ধ, লঞ্চে ওঠা-নামায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে