
সব ধরনের ওষুধের দাম বাড়ানো রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আজ সোমবার (২৯ এপ্রিল) হাইকোর্টে এ সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জ্যোতির্ময় বড়ুয়া জানান, খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্যসচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অনুমোদনবিহীন বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে। এশিয়ার এই উত্থান বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়াল
২ মিনিট আগে
ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও আস্থাই এ সম্পর্ককে বিশেষ করে তুলেছে...
১৬ মিনিট আগে
রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয় এবং এই সংকটের ভার চিরকাল বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে
আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউসের বরাদে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
৬ ঘণ্টা আগে