ইসলামাবাদের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন।
স্পিকারের সফরসঙ্গী হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী।
সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।








