Ajker Patrika

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ৫৭
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করা প্রতিনিধিদলের একাংশ। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারতের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন এবং ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে সাক্ষাতের আলোচ্য বিষয় বা বিস্তারিত আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত