দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সংলাপের শেষ দিকে নিজের বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন করতে দেওয়া উচিত। তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। খালেদার মামলার কোনো ফয়সালা হয়নি। ছয় মাস করে জামিন দেওয়া হচ্ছে উল্লেখ করে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, এসব ছয় মাস-টয় মাসের খেলা বন্ধ করা উচিত। জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার।
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে প্রথম দফায় রোববার (১৩ মার্চ) জাতীয় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফার সংলাপে অতিথিরা আশানুরূপ সাড়া দেননি। এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ৩৯ জনকে আমন্ত্রণ করা হলেও উপস্থিত হয়েছেন মাত্র ১৮ জন। তাঁদের নিয়ে বৈঠকে বসে নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
গতকাল সোমবার ইসি জানায়, বৈঠকের অংশ হিসেবে এরই মধ্যে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায়, সে বিষয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হয়েছে।’
অশোক কুমার আরও জানান, পর্যায়ক্রমে রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি।

সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১ ঘণ্টা আগে
মন্ত্রণালয় জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
৫ ঘণ্টা আগে
কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
১৭ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
২০ ঘণ্টা আগে