
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এ ছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রেও আইনি নিষেধাজ্ঞা রয়েছে।
এই অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশনা প্রতিপালনের স্বার্থে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণ করা অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার প্রত্যাশা করে দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকেরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবে এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।

হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না...
৪১ মিনিট আগে
২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান...
১ ঘণ্টা আগে
সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না—এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে—এমন দাবি করে ২ ও ১৩ সেপ্টেম্বর করা সংস্থাটির প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
২ ঘণ্টা আগে