বাংলা একাডেমিতে নিয়োগ জালিয়াতি ও স্বজনপ্রীতির মাধ্যমে ১৭৫ জনকে নিয়োগ দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে নিয়োগ জালিয়াতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের বাংলা একাডেমিতে অভিযান চালায়।
অভিযান সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে বাংলা একাডেমি প্রশাসনের পক্ষ থেকে ১৮০ জন বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই নিয়োগকে ঘিরে দায়িত্বে থাকা একাডেমির তৎকালীন মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ও প্রতিষ্ঠানটির প্রশাসনের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।
দুদক সূত্রে জানা যায়, একাডেমির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৭৫টি পদের বিপরীতে ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। তাঁদের কাছ থেকে অন্তত ২ কোটি টাকা জমা হয় একাডেমি ফান্ডে। এর মধ্যে অর্ধকোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক ডিজি নূরুল হুদা, তাঁর নেতৃত্বাধীন প্রশাসন ও অন্যদের ওপর।
অভিযানের দায়িত্বে থাকা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ আজকের পত্রিকাকে জানান, ৪ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষার ডাকা হয় মাত্র ৫০০ জনকে। পরে ফল প্রকাশ না করেই ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলা একাডেমি প্রশাসন।
এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয়স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়া হয়। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেওয়ারও অভিযোগ আছে।
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের অভিযোগ শুনেছেন। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দুদক ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযানের প্রাপ্ত রেকর্ডপত্র যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে জানানো হবে। তবে নিয়োগে রাজনৈতিক প্রভাব কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, ঘুষের মতো অভিযোগ পাওয়া গেলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩০ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৪০ মিনিট আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে