
সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, নিম্নমানের ১০টি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৩২৪ কোটি টাকার অপচয় ও আত্মসাৎ হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী এবং সাবেক এডিজি (ডেভেলপমেন্ট) মোহাম্মদ হাসান মনসুর।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করেছেন। টেন্ডারের শর্ত ভঙ্গ করে লোকোমোটিভ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তন, জাল নথি তৈরি এবং প্রয়োজনীয় সনদ ছাড়া ইঞ্জিনগুলো সরবরাহ করা হয়। এ প্রক্রিয়ায় ১ কোটি ৩৬ লাখ টাকারও বেশি অর্থ সরাসরি আত্মসাৎ করা হয়েছে।
অন্যদিকে নিম্নমানের লোকোমোটিভ ইঞ্জিন আমদানি করে সরকারের প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দুদকের অভিযোগে উল্লেখ রয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, হাট ও বাজারে সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একদিকে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ ও অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।
১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার তালিকা সব নদীবন্দরের টার্মিনাল, ঘাট ও নৌযানে প্রদর্শন করতে হবে। স্পিডবোটের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
২ ঘণ্টা আগে