
বাংলাদেশে বহু গবেষণা সেন্টার রয়েছে, এখন পর্যন্ত চোখে পড়ার মতো ভালো উদ্ভাবন নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প নেই। বাংলাদেশে বহু গবেষণা সেন্টার রয়েছে, এখন পর্যন্ত চোখে পড়ার মতো ভালো গবেষণা হয়ে নতুন কিছু আসেনি।’
আজ বুধবার সকালে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মিলনায়তনে ‘মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি। দেশে সারা বছর মাছ উৎপাদন হয়। চাষিদের অভিজ্ঞতা স্বল্পতার কারণে বিভিন্ন রোগে মাছের চাষ ক্ষতিগ্রস্ত হয়। পুকুরের মাছ যখন মরে যায়, এর চেয়ে আর কষ্টের কিছু নেই। আমি নিজেও ভুক্তভোগী ছিলাম। কারণ আমি শখের চাষি।’
মৎস্য খাতে অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ আছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিজ্ঞানীদের সুযোগ দেওয়ার জন্য মানসিক ও অর্থনৈতিকভাবে প্রস্তুত। যাঁরা ভূমিকা রাখছেন তাঁদের সম্মানিত করবে। আমরা আপনাদের নতুন উদ্ভাবনের দিকে তাকিয়ে আছি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সিরাজুম মনির। তিনি বলেন, মিঠাপানির মাছে অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে চাষিদের এসব রোগ সম্পর্কে ধারণা নেই। আমাদের প্রকল্প সফল হলে টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত হবে। রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। গতকাল মঙ্গলবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
একদিনের সফরে মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৩ ঘণ্টা আগে
বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
৪ ঘণ্টা আগে
দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
৫ ঘণ্টা আগে