প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার মৌলভীবাজারে যাবেন। তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এর পর দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর মৌলভীবাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
১ ঘণ্টা আগে
দেশের বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘ক্যাপাসিটি চার্জ’ নামের আলোচিত, বিতর্কিত ব্যবস্থাটি। চুক্তির মধ্য দিয়ে আপাত-নিয়মতান্ত্রিকভাবে হলেও পর্যবেক্ষকেরা এ ব্যবস্থাকে লুটপাটের হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের ওপর বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে...
১০ ঘণ্টা আগে
আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে ২০০৮ সালের পর থেকে বিরোধী দল, জামায়াত–শিবির, বিএনপিসহ ভিন্ন মতের লোকদের গুম–খুন, ক্রসফায়ার এবং পায়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দেওয়া হতো। যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির...
১১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় নীলফামারী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সংসদ সদস্যের ব্যবহৃত একটি উপমাকে কেন্দ্র করে আপত্তি তুলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যে ব্যবহৃত কিছু শব্দকে ‘অরুচিকর’ ও ‘অশ্লীল’ আখ্যা দিয়ে সেগুলো কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার...
১১ ঘণ্টা আগে