বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানে সহায়তার জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন আজ বুধবার বাংলাদেশিদের জন্য ভিসায় বিধিনিষেধের কথা জানান।
এই নীতির আওতায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ‘বাধাগ্রস্ত’ করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হলে যেকোনো বাংলাদেশিকে ভিসা দেওয়ায় বিধিনিষেধ আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র।
নির্বাচন প্রক্রিয়ায় ‘বাধা’ যেসব কাজ
কোন কোন কাজ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বলে যুক্তরাষ্ট্র মনে করে, তার একটি তালিকাও তুলে ধরেছেন ব্লিণকেন।
* ভোট কারচুপি
* ভোটারদের ভয় দেখানো
* সহিংসতার মাধ্যমে জনগণের সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগে বাধা দেওয়া
* রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে মতামত প্রচার থেকে বিরত রাখার লক্ষ্যে সাজানো নানা পদক্ষেপ নেওয়া।
এসব কাজ করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারেন যাঁরা
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজ করা যেকোনো বাংলাদেশি ভিসার বিধিনিষেধের আওতায় পড়তে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে যাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন—
* বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী
* সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য
* আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্য
গত ৩ মে বাংলাদেশ সরকারকে নতুন ভিসা নীতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন ভিসা নীতি ঘোষণা করে ব্লিনকেন বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সবার। যাঁরা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চান, তাঁদের সবাইকে সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি।’

পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়—এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে...
১ ঘণ্টা আগে
শুনানির সময় বিটিআরসির একটি নথি জমা দেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সেই নথিতে গৃহীত পদক্ষেপের মধ্যে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
নির্বাচনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের সময় সবাই একসঙ্গে থেকে যে ভূমিকা রেখেছেন এবং দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে একটি বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনা করতে কমিটিগুলো গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে