Ajker Patrika

ডিবি হেফাজতে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৬: ০৯
ডিবি হেফাজতে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী
উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার মহাখালীর বেসরকারি টেলিভিশন ডিবিসি কার্যালয় থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত