
ভারতের গণমাধ্যম আনন্দবাজারসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ইসকন একটি সমর্থনমূলক বিবৃতি দিয়েছে। তবে ইসকনের পক্ষ থেকে এ দাবি পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ইসকন স্পষ্টভাবে জানিয়েছে, তারা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো বিবৃতি দেয়নি এবং এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে ইসকন বলেছে, ‘আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইসকন সংক্রান্ত একটি বিবৃতি লক্ষ্য করেছি, যা নিয়ে দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে নিউজ প্রকাশিত হচ্ছে। আমরা ইসকন বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানাচ্ছি যে, এ ধরনের কোনো বিবৃতি ইসকন বাংলাদেশ প্রদান করেনি।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসকন বাংলাদেশ সর্বদা দেশের আইনশৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। আমাদের কোনো বিবৃতি বা কার্যক্রম কখনোই দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী নয়। অতএব, অনভিপ্রেত বিবৃতির ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। আমরা দায়িত্বশীল নাগরিক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করবেন না। ইসকন বাংলাদেশ দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সর্বদা সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।’
এদিকে আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিন্ময় কৃষ্ণের অধিকার, বাংলাদেশে হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষার জন্য তাঁর প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি।’

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি
৪ মিনিট আগে
অবৈধভাবে গরু ও মানুষের সীমান্ত পারাপার ঠেকাতে অভ্যস্ত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের এখন চোখ-কান খোলা রাখতে হচ্ছে ইলিশের চোরাচালান ঠেকাতেও। উৎসবের মৌসুম সামনে রেখে পদ্মার ইলিশ ভারতে এবং গুজরাটের ইলিশ বাংলাদেশে পাচার বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড...
১ ঘণ্টা আগে
সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবে, এমন নিশ্চয়তা নেই। যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
১ ঘণ্টা আগে
ব্যক্তি নিজেকে ‘এয়ারপাস ওয়ার্কিং গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। কম দামে বিশ্বের বিভিন্ন দেশের বিমানের টিকিট কিনে বেশি দামে বিক্রি করার কথা বলে সেখানে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়।
১ ঘণ্টা আগে