
কলকাতায় ইসকনের সহসভাপতি ও মুখপাত্র রাধারমণ দাসকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার নেওয়া এ সিদ্ধান্তের মাধ্যমে তাঁকে গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ এবং জনসম্মুখের কোনো প্ল্যাটফর্মে সংস্থাটির প্রতিনিধিত্ব করতেও নিষেধ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মুজাহিদুলকে (৪৯) গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কয়েকজন। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ ভিডিওটি পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।

আগামী ৫ জুলাই, শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক গুরুত্বপূর্ণ দিন। কারণ, একই দিনে পালিত হতে যাচ্ছে দুই ধর্মের গুরুত্বপূর্ণ আয়োজন—উল্টোরথ ও মহররম। এমন দিনে রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে কোনোভাবেই গাফিলতি চলবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।