ঢাকা: আলোচিত মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) বিরোধী অভিযান হঠাৎ থমকে গেছে। গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের অভিযানে এই পর্যন্ত এলএসডি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত আট জনকে গ্রেপ্তার হয়।
সর্বশেষ ৩০ মে এলএসডিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, রাজধানীতে ১৫টি চক্র এলএসডি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত রয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্রদের রিমান্ডে নিলেই চক্রগুলোকে চিহ্নিত করা যাবে।
গ্রেপ্তার হওয়া ওই ছাত্ররা পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এখন কারাগারে আছে। তবে গোয়েন্দা পুলিশ কিংবা থানা-পুলিশ গত ১০ দিনেও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে মতিঝিল বিভাগের ডিসি আব্দুল আহাদ বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের কাছ থেকে রিমান্ডে তথ্য পাওয়া গেছে। সেই তথ্য অনুযায়ী আমরা অন্যান্য চক্রকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। এলএসডির ক্রেতা ও বিক্রেতাদের গ্রেপ্তারের অভিযান থমকে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযান থমকে যায়নি কিংবা বন্ধও হয়নি। এলএসডি নিয়ে ব্যাপক আলোচনা এবং পুলিশের তৎপরতায় তারা গা ঢাকা দিয়েছে। আমরা প্রাথমিকভাবে যে গ্রুপগুলো চিহ্নিত করেছিলাম। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। প্রমাণ হাতে নিয়েই গ্রেপ্তার করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা এলএসডির মাদকের সন্ধান পায় পুলিশ। পরে সাদমান সাকিব রুপল, আসহাব ওয়াদুদ তূর্য ও আদিব আশরাফ নামে হাফিজুরের তিন বন্ধুকে এলএসডিসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে গত ৩০ মে পুলিশের মতিঝিল বিভাগ এলএসডিসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করে।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ধানমন্ডি-গুলশান-বনানীসহ মূলত অভিজাত এলাকায় এলএসডি বেচাকেনা হয়। ক্রেতা ও বিক্রেতা দুই গ্রুপই উচ্চবিত্তের। বিদেশে পড়তে গিয়ে তারা দেশে এই মাদক নিয়ে আসে। মাদকের ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রভাবশালী পরিবারের কিছু তরুণের নাম পেয়েছে পুলিশ। তবে প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য হাতে না থাকায় অভিযান চালানো যাচ্ছে না। শতভাগ প্রমাণ হাতে নিয়েই এলএসডির ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, মাদকের ক্রেতা ও বিক্রেতারা উচ্চবিত্ত। আমরা কয়েকটি গ্রুপকে নজরদারিতে রেখেছি। তাদের ব্যাপারে শতভাগ প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি। শতভাগ প্রমাণ হাতে নিয়েই তাঁদেরকে গ্রেপ্তার করা হবে।

চলতি বছর প্রথম ছয় মাসে দেশে অন্তত ৮৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ৪৭ জন মেয়ে, ৩৬ জন ছেলে এবং ৩ জন শিশুর পরিচয় জানা যায়নি। শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘শিশুরাই সব’ এর অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে...
৩২ মিনিট আগে
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জামিন আদেশ দ্রুততম সময়ের মধ্যে পাঠাতে নীতিমালা করার জন্য আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে সম্পাদক, সাংবাদিক ও পত্রিকার মালিকসহ যাদের নিয়ে গেছি, সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে এই প্রথম সরকারের পক্ষ থেকে তারা কোনো ধরনের চাপ অনুভব করেন না।’ চাপ অনুভব না করলেও সাংবাদিকদের জীবনমানের গুণগত...
২ ঘণ্টা আগে
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশে বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের গঠনমূলক সমালোচনা নিশ্চিতভাবেই দেশের জন্য মঙ্গলজনক। তবে একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যেন গণমাধ্যমে যথাযথভাবে ফুটে ওঠে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন...
২ ঘণ্টা আগে