Ajker Patrika

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সচল করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২১: ২২
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সচল করতে আইনি নোটিশ
ফাইল ছবি

গোপালগঞ্জের সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন কার্যক্রম সচল করার জন্য জরুরি নির্দেশ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ দুই নির্বাহী পরিচালক বরাবর এই নোটিশ পাঠানো হয়।

গোপালগঞ্জের বাসিন্দা আরিফ শেখ নামের এক আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের মোবাইল ব্যাংকিং সেবা ও লেনদেন পূর্ব নোটিশ বা যথাযথ আইনগত কারণ ছাড়া বন্ধ করার ঘটনা তদন্ত করার দাবিও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত