
নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে সার্চ কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামী বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন, সেভাবেই হবে।’
সার্চ কমিটি কোন প্রক্রিয়ায় নাম চূড়ান্ত করেছে তা কমিটির সদস্যদের বাইরে কেউ জানেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে ৩১৬টি নাম পেয়েছিল সার্চ কমিটি। বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে।
গত রোববারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২ / ১৩ জনে নামিয়ে এনেছেন।
ওবায়দুল হাসান আরও জানিয়েছিলেন, চূড়ান্ত ১০ জনের নাম তারা প্রকাশ করবেন না। আর তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
আরও পড়ুন:

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে