যোগ্য নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে সার্চ কমিটি কী ধরনের প্রক্রিয়া এবং মানদণ্ড ব্যবহার করছে সেটি জানতে চান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের আজ রোববার তৃতীয় সেশনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসে সার্চ কমিটি। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বদিউল আলম মজুমদার।
সুজন সম্পাদক বলেন, ‘আমি ওখানে উপস্থিত হয়েছি আমার কতগুলো উদ্বেগ আছে, প্রশ্ন আছে এবং সাজেশন আছে, যেগুলো নিয়ে কথা বলতে আমি ওখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলেছি, নামগুলো প্রকাশ করতে হবে এবং তিন ধাপে করতে হবে।’
বদিউল আলম বলেন, ‘প্রথম ধাপে কোন দল কার নাম প্রস্তাব করেছে সেগুলো প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, স্বচ্ছতার সঙ্গে সুনামের অধিকারী ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। জাতি এখন ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তাঁদের কাছে জানতে চাই—এই নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে তাঁরা কী ধরনের প্রক্রিয়া এবং কোনো ধরনের মানদণ্ড ব্যবহার করবেন।’
এই সার্চ কমিটিকে পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, ‘স্বনামধন্য ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। এই মানদণ্ডগুলো চিহ্নিত করতে হবে। এ মানদণ্ডগুলো চিহ্নিত করার মাধ্যমে আস্থার সংকট দূর হবে। শুধু নাম প্রকাশ করলে হবে না, কোন দল কার নাম প্রকাশ করলো, কীভাবে করলো সেই বিষয়গুলো সবার সামনে প্রকাশ করতে হবে।’
এর আগে সার্চ কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘তাঁরা প্রস্তাবিত সব নাম প্রকাশ করবেন। মজুমদার সাহেব (সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার) সাহেব বলেছিলেন, রাজনৈতিক দলগুলো কার কার নাম প্রস্তাব করেছেন, সেটা আলাদাভাবে উল্লেখ করতে। কিন্তু আমরা সেটার বিরোধিতা করেছি, বলেছি সবার নাম যাক, তবে কে কোন নাম প্রস্তাব করেছে, সেটা বলা বাঞ্ছনীয় নয়। তাহলে একটা মার্কা হয়ে যাবে।’

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৮ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৯ ঘণ্টা আগে