
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদ্য পদায়ন হওয়া সব জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকালীন দায়িত্বপালন ও মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দেওয়ার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
আজ বুধবার বিকেলে পুলিশের মুখপাত্র এ এইচ এম শাহাদত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠপর্যায়ের কর্মকর্তারা নির্বাচনকালীন দায়িত্ব কীভাবে পালন করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কীভাবে কাজ করবেন—সার্বিক বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন এবং বিশেষ দিকনির্দেশনা দিতে পারেন।’
সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তার ওপর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এসব বিষয় মাথায় রেখে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব আরও সুসংহত ও নিরপেক্ষ রাখতে এ বৈঠক আহ্বান করা হয়েছে।
বৈঠকে পুলিশ সুপারদের পাশাপাশি বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলার এসপি এ এন এম সাজেদুর রহমান জানান, আগামীকাল বৈঠকের জন্য অন্য এসপিদের মতো তাঁকেও ডাকা হয়েছে। মাঠে দায়িত্ব পালনের জন্য বৈঠক থেকে নিশ্চয়ই নানা দিকনির্দেশনা আসবে।
এর আগে গত সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়নের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পদায়নের ক্ষেত্রে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে সততা, সুনাম, দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তালিকা করা হয়। এরপর লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার মতে, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ে বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছিল।

ইসি মাছউদ বলেন, আমরা যেখানে কোনো রকম অনিয়ম দেখছি, সেখানে হস্তক্ষেপ করছি। সর্বত্র একটা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা কাজ করছে, পুলিশের বডি ওর্ন ক্যামেরা কাজ করছে। কাজেই এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজ আমরা উৎসব পালন করব। এ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করেছি। যেসব দুঃস্বপ্নময় দিন ছিল, সেগুলো আমরা পুরোপুরি পেছনে ফেলে এসেছি। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে।’
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ক
১ ঘণ্টা আগে
ভোটের পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক থাকলে শেষ পর্যন্ত লড়াই করতে চান তিনি এবং তার দল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত ও সু-শৃঙ্খল রয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন এবং ভোট কাস্টিংয়ের চিত্রও সন্তোষজনক। তবে...
২ ঘণ্টা আগে