
এ বছর দুর্গাপূজায় অনুদান এক কোটি টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছিল। এবার এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। গত ১৫ বছর সরকারের অনুদান ছিল দুই কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এখন পাঁচ কোটি টাকা করেছে। এরপরও কোনো প্রয়োজন থাকলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে বলে জানান উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা গতবারের চেয়ে উৎসবমুখর পরিবেশে হবে। এ পূজায় শুধু হিন্দু ধর্মাবলম্বীরা আসেন না, সব ধর্মের লোকজন আসেন। পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের সহায়তায় যেকোনো অঘটন বা ঘটনার তথ্য তাৎক্ষণিক সরকারের কাছে চলে আসবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি আশা করব, এবার দুর্গাপূজাটা খুব উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে উদ্যাপিত হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের চেয়ে এ বছর পূজামণ্ডপের সংখ্যাও বাড়ানো হয়েছে। পূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উদ্যাপন কমিটির প্রতিও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে তাঁর আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। গতকাল রোববার রাতে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘আরও দ্রুত হওয়া উচিত।’
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিং
৭ ঘণ্টা আগে
ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু দেশজুড়ে হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের সংকটে এর অনেক কিছুই যেন বড় পরীক্ষার মুখে...
৭ ঘণ্টা আগে
উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। রোববার (১৬ আগস্ট) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১২৭ জন যাত্রী ছিল। পরে তাদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে