হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৩ মার্চের মধ্যে চার দিনে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পরবর্তী পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়েছে।
বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩ টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ৩ মার্চের সূচিতে থাকা আরও ৩৮টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে। সব মিলিয়ে চার দিনে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজিরা এয়ারলাইনসের চারটি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি।

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার...
২৮ মিনিট আগে
পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি।
৩৬ মিনিট আগে
জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
২ ঘণ্টা আগে