
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। আর রিটের বিপক্ষে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক।
গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মো. রেদোয়ান-ই-খোদা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। আর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথের জন্য গত ১৬ ফেব্রুয়ারি দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মাহবুব আলম। রিটকারীদের দুজনই বিএনপিপন্থী আইনজীবী।

দেশে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। এর সঙ্গে গতকাল রোববার থেকে বেড়েছে লোডশেডিং। গতকাল দেশে ঘণ্টায় ১ হাজার ২০০ মেগাওয়াট লোডশেডিংয়ের তথ্য পাওয়া গেছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
ভূমিহীনদের জন্য সরকারি খাস জমি বন্দোবস্তে অবহেলা ও অসদাচরণের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে এক বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি দিয়েছে সরকার। ইউএনওর দায়িত্ব পালনের পাশাপাশি ওই সময় তিনি সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত....
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’ এর লোগো উন্মোচন করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার প্রয়াসে এবং যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সকল দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের...
৫ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে পুনরায় যাত্রা শুরু করবে জাপানগামী এই ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী...
৫ ঘণ্টা আগে