
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম বিজয়ী হয়েছেন। তিনি মোট ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা মোট ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৬৬টি।
নৌকার প্রার্থী নিলুফার আনজুম ২ হাজার ৩৭৫ ভোটে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। স্থগিত হওয়া এই ভোটকেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৭৬ জন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ছয়টি ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ফলে আসনটির চূড়ান্ত ফল ঘোষণাও আটকে যায়। পরদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২৪ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩৩ মিনিট আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে