
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, লেখক আবদুল গাফ্ফার চৌধুরী বিরাট শূন্যতার জন্ম দিয়ে চলে গেলেন। তাঁর জায়গা নিতে অপেক্ষায় থাকতে হবে প্রজন্মের পর প্রজন্ম। তবু তিনি অমর থাকবেন প্রভাতফেরিতে, একুশের সকালে।
আজ বৃহস্পতিবার বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, লেখক আবদুল গাফ্ফার চৌধুরী বিরাট শূন্যতার জন্ম দিয়ে চলে গেলেন। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী ওই কলমটা থেকে কালি ঝরবে না আর। সাম্প্রদায়িক শক্তিকে রক্ত চোখে শাসাবে না কেউ আর এমন করে। বঙ্গবন্ধুর প্রতি প্রগাঢ় ভালোবাসা উঠে আসবে না পঙ্ক্তিসমূহে। তাঁর জায়গা নিতে অপেক্ষায় থাকতে হবে প্রজন্মের পর প্রজন্ম। তবু তিনি অমর থাকবেন প্রভাতফেরিতে, একুশের সকালে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে আবদুল গাফ্ফার চৌধুরী শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।

রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য, সম্প্রীতি
৯ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান...
৯ ঘণ্টা আগে
আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে একটি টেকসই এবং যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে...
১১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শ্বশুরবাড়ি সিলেটে আগামীকাল শনিবার আসছেন তারেক রহমান। সে উপলক্ষে নগরকে নানাভাবে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী ও সিলেটের জামাইকে বরণ করতে ইতিমধ্যে প্রস্তুত পর্যটন ও আধ্যাত্মিক নগরী সিলেট।
১১ ঘণ্টা আগে