
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে। তবে যেসব এলাকায় আগে থেকে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা রয়েছে, সেসব এলাকায় বন্ধ থাকবে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামীকাল দোকান খোলা রাখার এ ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল যথারীতি দোকানপাট ও শপিং মলগুলো খোলা থাকবে।
আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঠেকাতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দোকান ব্যবসায়ীরা জানান, আগামীকাল দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।
জানতে চাইলে নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে অনেক মানুষের মনে প্রশ্ন জেগেছে যে দোকানপাট খোলা থাকবে কি না। এ ছাড়া অনেক দোকানমালিক নিজেও ধোঁয়াশার মধ্যে রয়েছেন কী হবে বা কী করবেন। তাই আমরা এ বিষয়ে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি—সবাইকে যথারীতি দোকান খোলা রাখার জন্য। যথারীতি বলতে আমরা বুঝিয়েছি, যে এলাকায় সাপ্তাহিক বন্ধ, সে এলাকায় বন্ধ থাকবে। যেখানে সাপ্তাহিক বন্ধ নেই, সে এলাকা ছাড়া অন্য সব এলাকায় দোকানপাট স্বাভাবিকভাবেই খোলা থাবে।’
দোকানপাট খোলা রাখার কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতিও। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘কাল স্বাভাবিক নিয়মেই সব খোলা থাকবে। আলাদা করে তাই খোলা রাখার কোনো ঘোষণা দিইনি আমরা।’

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার পৃথক বার্তায় দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে।
৫ মিনিট আগে
র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন করা হলেও বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ হবে না বলে জানিয়েছে র্যাব। নতুন বাহিনী গঠনের জন্য প্রস্তাবিত আইনে র্যাবের আওতায় থাকা বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম আগের আইন অনুযায়ী চলমান রাখার বিধান রাখা হয়েছে।
২০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকের বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তাঁর পথচলা নিবিড়ভাবে সম্পৃক্ত।
৪২ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
১ ঘণ্টা আগে