
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ সোমবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন বলেন, গতকাল রাতে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। তিনি পাবনা-৫ আসনে তাঁর ভোট দেন। ডাক বিভাগের এক কর্মকর্তা এই ব্যালট নিয়ে যান।
দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
এ ছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি এখন থেকে দুই ধাপে হবে। জুনের প্রথমার্ধে ১৫ দিন ও ডিসেম্বরের শেষার্ধে ১৫ দিন। সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় আজ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
৭ মিনিট আগে
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির তিন প্রার্থীর বৈধতা নিয়ে আপিল বিভাগে করা লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। বিএনপির তিন প্রার্থী হলেন—ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ...
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর দুই দিন। নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ কর্মকর্তা।
৪২ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দুই-একজন ছাড়া সব উপদেষ্টাই তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।
১ ঘণ্টা আগে