
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনার কারণে আপাতত ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোর জন্য রুট পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো এখন ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।
আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে।’
বুধবার ভোর ৪টার দিকে গাজীপুরের ভাওয়ালে রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চিলাই ব্রিজের কাছে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক। ঘটনাস্থলে রেললাইন কাটা ছিল বলেও জানান তিনি। এরপর থেকেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নিহতের নাম মো. আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওনা গ্রামের বাসিন্দা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। পুরো ঘটনা তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজীবসহ আহত সাতজনকে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে কিছু দূর অগ্রসর হওয়ার পরপরই ইঞ্জিনসহ এর সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী ও সন্তানদের দেখতে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ রোববার (১০ মে) বেলা ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন তিনি। এ সময় দগ্ধ রোগীদের চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নেন।
১ ঘণ্টা আগে
সড়ক, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে নৌ ও নৌযান ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব দপ্তর ও সংস্থা থাকলেও সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত সফলতা আসছে না। তিনি বলেন, নৌ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা রয়েছে। শুধু একটি যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য এত সংস্থা অন্য কোনো মন্ত্রণালয়ে নেই।
২ ঘণ্টা আগে
আসছে ঈদুল আজহা ও বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে যাত্রী, কোরবানির পশু ও কার্গো পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, নৌযানের কাগজপত্র ঠিক রেখে চলাচল নিশ্চিত করতে হবে এবং কোথাও মনিটরিংয়ে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
৪ ঘণ্টা আগে