
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৫৭৯ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কর্মকর্তার জন্য রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ধাপে ধাপে ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্স পরিচালনা করা হচ্ছে। এবার চতুর্থ ব্যাচের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেছেন বগুড়া ডিএনসি কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জিললুর রহমান।
আজ শনিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জিললুর রহমানের হাতে ‘বেস্ট ট্রেইনি অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। ডিএনসির উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার ৫০ জন কর্মকর্তা এই ব্যাচের প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির কমান্ড্যান্ট বাসুদেব বণিক। এ সময় ডিএনসি ও বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে ডিএনসির অস্ত্র পাওয়া নতুন মাত্রা যোগ করবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কার্যকর যোদ্ধা হিসেবে গড়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।’

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে ধাপে ধাপে অংশ নিচ্ছেন ডিএনসির ৫৭৯ কর্মকর্তা। এ পর্যন্ত ২৬০ জন বিশেষ এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পর্যায়ক্রমে বাকি কর্মকর্তারাও প্রশিক্ষণে অংশ নেবেন এবং অস্ত্র চালনায় দক্ষ হয়ে অভিযানে অংশগ্রহণ করবেন।
সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনার সময় কর্মকর্তাদের ঝুঁকি কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ত্র সংগ্রহের টেন্ডার ইতিমধ্যে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই-আগস্টের মধ্যে কর্মকর্তাদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের মতো পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কখনো সৃষ্টি না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই ছিল গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেখানে জনগণের ভোটে সরকার ক্ষমতায় আসবে
৩ মিনিট আগে
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেকে নামিয়ে আনার পদক্ষেপ শুরুর পর কর্মকর্তারা আপত্তি তোলেন। সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে তাঁরা আপত্তির কথা জানান। উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তারা প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সরকারের বিভিন্ন ধরনের সুবিধা পান।
১১ মিনিট আগে
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর স্বাস্থ্য অপারেটিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি খালাস চেয়ে আপিল করেছেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আজিজুর রহমান দুলু...
১ ঘণ্টা আগে