
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবারও হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট খারিজ হওয়ার পর এবার রিট করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ পরিচালক। গত বৃহস্পতিবার এই রিট করা হয়েছে বলে জানা গেছে।
আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও আরজি জানানো হয়েছে।
আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এই কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু।
পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মো. গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের সাত আইনজীবী গত ৩০ এপ্রিল রিট করেন। শুনানি শেষে ১১ মে তা খারিজ করে দেন হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়ে তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, নতুন হল ও আবাসন সুবিধা সম্প্রসারণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
১২ মিনিট আগে
ফেরত আসা এক ভুক্তভোগী জানান, পাঁচ লাখ টাকার বেশি খরচ করে বৈধ ছাড়পত্র নিয়ে কম্বোডিয়ায় গেলেও সেখানে কোনো প্রতিশ্রুত চাকরি পাননি। বিমানবন্দরে এক মাসের ভিজিট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরে আর প্রয়োজনীয় ভিসা ব্যবস্থা করা হয়নি।
৩৭ মিনিট আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা যে নেতৃত্ব পেয়েছি, এমন নেতৃত্ব বারবার পাওয়া যায় না। দায়িত্ব পাওয়ার পর এমন কোনো দিন ছিল না, যেদিন আমি ছয় ঘণ্টা ঘুমিয়েছি। দেশের উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
১ ঘণ্টা আগে
গত ১৫ জানুয়ারি আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ওই দিন আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। নারাজি দিয়ে অধিকতর তদন্তের দাবি করেন বাদী
১ ঘণ্টা আগে