
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নৌপথে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে লঞ্চে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা। সংস্থাটি বলেছে, ডিপো থেকে চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ না করা হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল।
সংবাদ সম্মেলনে বলা হয়, যাত্রীবাহী লঞ্চগুলো সম্পূর্ণভাবে ডিজেলচালিত। বর্তমানে ঢাকা নদীবন্দর থেকে ৩৮টি নৌপথে প্রায় ৬০ থেকে ৭০টি লঞ্চ চলাচল করছে। তবে ঈদুল ফিতর উপলক্ষে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১৪০টির মতো হয়। এসব লঞ্চ পরিচালনায় প্রতিদিন গড়ে প্রায় আড়াই থেকে তিন লাখ লিটার ডিজেল প্রয়োজন।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চে গড়ে প্রায় ৭ হাজার লিটার, পটুয়াখালী রুটে প্রায় ৬ হাজার লিটার এবং বেতুয়া রুটে প্রায় ৬ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। এ হিসেবে শুধু ঢাকা নদীবন্দর থেকে চলাচলরত লঞ্চগুলোর জন্যই প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন পড়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা নদীবন্দর থেকে চলাচলরত লঞ্চগুলোতে কয়েকটি কোম্পানি তাদের মিনি ট্যাংকারের মাধ্যমে তেল সরবরাহ করে থাকে। কিন্তু লঞ্চমালিকদের অভিযোগ, এসব কোম্পানি ডিপো—পদ্মা, মেঘনা ও যমুনা থেকে পর্যাপ্ত তেল পায় না। ডিপোগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সদরঘাটে লঞ্চ পরিচালনার জন্য তাদের নির্দিষ্ট কোনো কোটা নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার দাবি, ডিপোগুলোতে এক লাখ লিটার তেলের চাহিদা জানানো হলেও অনেক সময় সেখানে মাত্র ১০ থেকে ২০ হাজার লিটার সরবরাহ করা হয়। এতে লঞ্চ পরিচালনায় সংকট তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৫ ও ১৬ মার্চ ব্যাংক খোলা থাকবে। এই দুই দিনের মধ্যে যদি সদরঘাটের জন্য ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ না করা হয়, তাহলে ঈদ উপলক্ষে নৌপথে সব যাত্রী পরিবহন করা সম্ভব হবে না।
বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর নৌপথে যাত্রীসংখ্যা কিছুটা কমেছে এবং অনেক লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। তবে যে লঞ্চগুলো চালু রয়েছে, ঈদের সময় সেগুলোতে ডাবল ট্রিপ দিয়ে যাত্রী পরিবহন করা হয়। ফলে দ্রুত গন্তব্যে যাত্রী নামিয়ে আবার নতুন যাত্রী নিয়ে যাত্রা করতে হয়। এ কারণে লঞ্চে পর্যাপ্ত জ্বালানি থাকা অত্যন্ত জরুরি।
এই পরিস্থিতিতে ঈদে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা নদীবন্দর থেকে চলাচলরত লঞ্চগুলোর জন্য ডিপোগুলো থেকে পর্যাপ্ত ও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ফেনীর মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রায় দিয়েছেন হাইকোর্ট। রায় দেওয়ার সময় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারক মামুনুর রশিদের ফৌজদারি মামলার বিচার করার ক্ষমতা কেড়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার...
৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উসকানি দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
১ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের তৈরি পোশাকে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা দেখে গর্ব হয় বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর মতে, দুই দেশের যৌথ উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস খাতকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে