প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাংস্কৃতিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘একজন শিল্পী নিজের তাগিদে গান গায়, গান শেখে। শিল্পী যখন গান গায়, সে যেন সম্মানটা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার বলছে, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। কর্মসংস্থানের জায়গাটায় সাংস্কৃতিক কর্মীরা বাদ না পড়ে-সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এ জিনিসটা খুবই প্রয়োজন।’
আজ শনিবার ঢাকায় আগারগাওস্থ কুশলী ভবনে সাংস্কৃতিক সংগঠন ‘গ্রহস্বর’– এর সংগীতায়োজন ‘সুরময় সংগীত জাগো’ অনুষ্ঠানে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিল্পী, সংস্কৃতিমনা মানুষ। তিনি যখন কোনো জায়গায় কোনো কথা বলেন এবং ভবিষ্যতের লক্ষ্য স্থির করেন তখন তিনি এই জায়গাটা অ্যাড্রেস করেন এবং সেভাবে চলার চেষ্টা করেন।’
তিনি বলেন, ‘জেলায় জেলায় এবং উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি চর্চার জন্য অবকাঠামো নির্মাণ করছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আরও ডেভেলপমেন্ট বাকি আছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’
গ্রহস্বরের প্রধান সমন্বয়ক ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমন্বয়ক মিজানুর রহমান শিশির। এর আগে প্রতিমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে ‘সুরময় সংগীত জাগো’ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
৩ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
৩ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
৫ ঘণ্টা আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ ঘণ্টা আগে