
দেশের জনগণকে আশ্বস্ত করে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, ‘আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এ দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না।’ আজ সোমবার রাজধানীর গুলশানে ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন।
জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটুকু সফল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, ‘২০১৬ সালের এই দিনে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। এ ঘটনায় বিদেশি নাগরিকসহ পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছিলেন। পরে র্যাব ও পুলিশ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। র্যাব ও পুলিশ অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করতে সক্ষম হয়। অনেক জঙ্গিকে আটক করে আইনের আওতায় আনা হয়।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এখন আর ওইভাবে জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ।’
জঙ্গি দমনে র্যাবের সফলতা উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘র্যাব সূচনালগ্ন থেকে জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র্যাবের নজরদারি রয়েছে। র্যাব এখন একটি আধুনিক এবং পেশাদার বাহিনী। ভবিষ্যতে এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। র্যাবের সেই সক্ষমতা আছে।’
জঙ্গি সংগঠন আনসার ইসলাম ও আদালত থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ‘আমরা এসব বিষয়ে নজরদারি করছি। গত সপ্তাহেও চট্টগ্রাম থেকে তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সার্বক্ষণিকই জঙ্গিদের বিষয়ে নজরদারি করছি।’
র্যাবের ডিজি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিরা একসময় নানা প্রচারণার চেষ্টা করেছে। জঙ্গিরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আমরা কিন্তু এসব বিষয়ে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের নজরদারি রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না।’

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ ভোরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে নওগাঁরই ১০ জন।
২ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন-শূন্যতা পাঁচ মাস পেরিয়ে ছয় মাসে পড়েছে। নতুন কমিশন গঠনের জন্য দেড় মাস আগে সার্চ কমিটি করা হয়। এখনো কমিশন গঠনের প্রক্রিয়া শেষ হয়নি। অনুসন্ধান-তদন্ত এবং মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকলেও কমিশনের নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠানটির নীতিগত...
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা জ্বালানি আমদানি ও বিপণনের মতো কার্যক্রমে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগে বিশেষজ্ঞ এবং ভোক্তা অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের আগ্রহের পরিপ্রেক্ষিতে দায়িত্বে আসার মাত্র ১৮০ দিনের মধ্যেই সরকার তড়িঘড়ি এই উদ্যোগ নিচ্ছে বলে মনে করছেন
৮ ঘণ্টা আগে