
জাতীয় সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিমের বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা (বাদ দেওয়া) হবে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার একজন সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা জানান তিনি। স্পিকার জানান, সংসদ সদস্যের ওই বক্তব্য ‘অনিচ্ছাকৃত ভুল’ ছিল বলে তাঁকে জানিয়েছেন।
১৪ জুন সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের সদস্য আবদুল মুনতাকিম বলেছিলেন, তাঁর বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ। তাঁর এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। কারণ, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী ওই সংসদ সদস্যের জন্ম মুক্তিযুদ্ধের ১০ বছর পর ১৯৮১ সালে।
আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে কথা বলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন। বিএনপির এই সংসদ সদস্য বলেন, ১৪ জুন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন। এটা অসত্য। তাঁর বাবা এখনো জীবিত আছেন। তিনি ওই সংসদ সদস্যের এই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংসদে বক্তব্য দেওয়ার পর সংসদ সদস্য আবদুল মুনতাকিম তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বলেছেন, এটি ভুলক্রমে তাঁর মুখ থেকে বেরিয়ে গেছে, তাঁর বাবা এখনো জীবিত আছেন। ওই সংসদ সদস্য নিজেও নিজের বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন। এটা স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল, যা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পরিবর্তনশীল এই বিশ্বব্যবস্থায় যুবসমাজই সভ্যতার সবচেয়ে বড় শক্তি ও সম্প
১৯ মিনিট আগে
প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অন্য টার্মিনালটিও দুর্ঘটনার কারণে পুরো সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। এর ফলে গ্যাস সরবরাহ কমে গেছে এবং বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়েছে।
২৭ মিনিট আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার আলোচনায় উদ্বেগের মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাঁরা বলছেন, এটা হলে নিয়োগে দুর্নীতি হবে এবং তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই প্রতিবাদ জানিয়ে গত সোমবার এবং গতকাল মঙ্গলবার কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন...
১৩ ঘণ্টা আগে
সাধারণত শহরের তুলনায় বরাবরই গ্রামে লোডশেডিং বেশি হয়। গরমের তীব্রতা আবার বাড়ার সঙ্গে সঙ্গে দেশের গ্রামাঞ্চলের মানুষকে এখন ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকা সইতে হচ্ছে। জেলা ও উপজেলা শহরের বাসিন্দারাও লোডশেডিংয়ের ভোগান্তিতে রয়েছে।
১৩ ঘণ্টা আগে