
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের একটি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা প্রায় সাড়ে চারশো। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান আজকের পত্রিকাকে জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোন ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকার ফেরত আনেন।
তিনি বলেন, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মাঝে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখেছে। সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট চালানো হবে।
এর আগে ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট—বিজি-১৪৮, যেটি দুবাই থেকে চট্টগ্রামে এসে অবতরণ করে, সেটিও যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করলেও, উড্ডয়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করেন। এতে অতিরিক্ত জ্বালানি খরচ হতে থাকায়, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেরত যান এবং সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।

সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
৪ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৬ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য...
৭ ঘণ্টা আগে