Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১: ০৯
মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই আবেদন করে প্রসিকিউশন।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তিনি বলেন, কিছু অতিরিক্ত তথ্য-প্রমাণ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রসিকিউশনের যুক্তিতর্ক সমাপ্ত হয়েছে। আসামিরা জুলাই-আগস্টের আন্দোলন দমনে সরকারের অংশ হিসেবে সিদ্ধান্ত অনুযায়ী অধীনস্থদের মাধ্যমে সবকিছু বাস্তবায়ন করেছিলেন। হানিফ অধীনস্থদের নির্দেশ বা টেলিফোনে কথোপকথন করে এসব বাস্তবায়ন করেছেন।

মাহবুব উল আলম হানিফ ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আসামিরা সবাই পলাতক।

গত বছরের ২ নভেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৫ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচারকাজ। গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ এই চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত