
সপ্তাহে দুদিন সাংবাদিকসহ সব দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি সোম ও বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বাদে সব শ্রেণি-পেশার মানুষের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। চিঠি প্রস্তুত, নিরাপত্তা শাখা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টার স্বাক্ষর হলেই এ নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে। এ নিষেধাজ্ঞার আওতায় সাংবাদিকেরাও থাকছেন বলে জানা গেছে।
সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৫ সরকারি চাকরি আইনের অধ্যাদেশের চারটি ধারা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। বিষয়টি ব্যাপকভাবে সরাসরি প্রচার হওয়ায় সরকার বিব্রত বলে জানিয়েছে একাধিক সূত্র।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। আগে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীরা অনায়াসে সচিবালয়ে প্রবেশ করতে পারতেন। অগ্নিকাণ্ডের পর সচিবালয় বিটের সাংবাদিকেরা দর্শনার্থীদের মতো পাস নিয়ে বা তালিকায় নাম থাকা সাপেক্ষে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
আরও খবর পড়ুন:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বেলা ১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
২ ঘণ্টা আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১৫ ঘণ্টা আগে