
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আজ বুধবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি বা নোটিশ প্রদান করা হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন।
সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ওই দরখাস্তগুলোর পাশাপাশি সর্বসম্মতভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এতে বলা হয়, অতিরিক্ত বিচারক পদে নিয়োগ বিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি পাঠানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হলো।
তবে যারা আগে নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন তাদের পুনরায় দরখাস্ত দাখিলের আবশ্যকতা নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
৫ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
১০ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
১০ ঘণ্টা আগে