
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসেছে। আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এই বৈঠক শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে বৃহস্পতিবার আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটিকে তিন দিনের মধ্যে অন্তর্বর্তী প্রতিবেদন দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সচিবালয়ে নাসিমুল গনির দপ্তরে সভায় বসেছেন তদন্ত কমিটির সদস্যরা। সভা শেষে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তদন্ত কমিটির সদস্যদের।’
বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে গেছে। ওই ফ্লোরগুলোতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে।
বৃহস্পতিবার থেকে ভবনটিতে শুধু উপদেষ্টারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এই ভবনের যেসব মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে, সেসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা আগামী রোববার থেকে বিকল্প উপায়ে অফিস করবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৬ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
১১ ঘণ্টা আগে