
বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রীর নিজ বাসভবনে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচিসহ বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে উভয়েই আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষক কল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে উত্তরবঙ্গের বিস্তৃত চরাঞ্চলের কৃষি উন্নয়নকে গুরুত্ব দিয়ে নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই অর্গানিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন কৃষিমন্ত্রী। তিনি লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ‘চর ইনস্টিটিউট’ স্থাপনের পরিকল্পনার কথা মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রম, কৃষি সম্প্রসারণ উদ্যোগ এবং স্থানীয় কৃষকদের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা হয়।
উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম ২ ডিসেম্বর ২০২৪ তারিখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং বর্তমানে তিনটি ব্যাচের একাডেমিক কার্যক্রম চালু রয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম দুইটি ভাড়াকৃত ভবনে পরিচালিত হচ্ছে। সেখানে কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও বিভিন্ন ব্যবহারিক ল্যাব সুবিধা রয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী ছাত্র হল ও একটি অস্থায়ী ছাত্রী হল চালু আছে। এছাড়া স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম চলমান এবং ডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সম্প্রতি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি তাদের বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় “স্পেশাল CSR ফান্ড” থেকে চরাঞ্চলে কৃষি গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রমও চলমান রয়েছে।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দেওয়া বন্যা পরিস্থিতি গতকাল রোববার কিছুটা উন্নতি হয়েছে। তবে উত্তর-পূর্বে অবনতি হয়েছে। যেসব জায়গায় অবনতি হয়েছে, সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা আরও বাড়াতে জনপ্রশাসন উপদেষ্টাকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিদ্যমান আইনি, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ দিতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
‘নেতা-কর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। সরকার কূটনৈতিকভাবে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন হয়েছে—এ রকম নজির নেই। দেশে কোনোভাবে তাঁকে আনা হলে বা দেশের কোথাও পাওয়া গেলে তাঁকে...
৯ ঘণ্টা আগে