জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের সহযোগিতায় নৌ র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন নৌ-ঘাট হতে শুরু হয়ে এফডিসি (ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) নৌ ঘাট হয়ে পুনরায় পুলিশ প্লাজা সংলগ্ন নৌ ঘাটে এসে শেষ হয়।
নৌ র্যালির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আমাদের মৎস্য সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে মাছ চাষে সবাইকে উৎসাহিত করা। জাতি হিসাবে আমরা মাছে ভাতে বাঙালি। মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, মাছই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রোডাক্ট।
মৎস্য মন্ত্রী আরও বলেন, বাংলার নদী-নালা খাল-বিল মাছ চাষে ভরে দেব। পুরোনো পুকুর গুলো সংস্কার করে মাছ চাষে উদ্যোগ গ্রহণ করবো। যেখানে পানি সেখানে মাছ থাকবে। মৎস্য চাষে উৎসাহ দিতে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
র্যালিতে প্রায় ১৫ টি ক্যাটামেরাম বোট, নৌ পুলিশের স্পিড বোট, ফোল্ডিং বোট, ওয়াটার বাইক অংশগ্রহণ করে। এ সময় নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে মাইকিং করে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
নৌ র্যালিতে আরও অংশ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, নৌ পুলিশ প্রধান মো. আব্দুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক প্রমুখ।
৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হচ্ছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।

অতিবৃষ্টির পর টানা রোদ পেয়ে ডুবে যাওয়া ধান কাটতে হাওরের জলমগ্ন অংশে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। এর মধ্যে গত বুধবারের থেমে থেমে হওয়া বৃষ্টি ধান কাটতে আসা লোকজনকে অস্বস্তিতে ফেলে দেয়। তবে গতকাল বৃহস্পতিবারের রোদ আবার ব্যতিব্যস্ত করে তোলে সুনামগঞ্জের হাওর পারের মানুষকে।
২ ঘণ্টা আগে
১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
৮ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
৯ ঘণ্টা আগে