সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসভবনে কাজে যোগ না দিয়ে উল্টো বিরোধিতা করে মানববন্ধন ও গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় সুপ্রিম কোর্টের চার অফিস সহায়ককে (এমএলএসএসকে) সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বরখাস্ত হওয়া চারজন হলেন–মেহেদী হাসান, মো. মিরাজ, রক্ষুণ নিশা ও মো. আসাদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনজনকে বিচারপতিদের বাসভবনে বদলি করা হলেও তাঁরা কাজে যোগদান করেননি। গত ৩ মে চারজন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করে বিচারপতিদের বাসভবনে কাজ করবেন না মর্মে বক্তব্য দেন। সেই সঙ্গে ৪ মে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে গণমাধ্যমে বিচারপতিদের বাসভবনে বদলি সংক্রান্ত অফিস আদেশকে অবৈধ বলে উল্লেখ করেন।
তাদের এরূপ কর্মকাণ্ড অফিস শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল শনিবার বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে...
২৬ মিনিট আগে
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
২ ঘণ্টা আগে
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে কাউকে এনে পুশ ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে
৫ ঘণ্টা আগে
চার দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন ফ্লাইটে রওনা হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
৫ ঘণ্টা আগে