
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতার নামই হচ্ছে সাংবাদিকতা। যদি ক্ষমতাকে প্রশ্ন করা না যায়, তাহলে সাংবাদিকতা হয় না। আর যত বেশি প্রশ্ন, গণতান্ত্রিক সরকার তত বেশি প্রশ্নের উত্তর দেবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দৈনিক জনতা পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘যত বেশি প্রশ্নের উত্তর দেওয়া হবে, জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতা এবং কাজ যে চলছে, তা তত বেশি পরিষ্কার করা যাবে। অতএব প্রশ্ন তো একটি গণতান্ত্রিক সরকারের জন্য সম্পদ।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার আগেই বলেছিল, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব। আমরা ক্ষমতায় আসার আগেই বলেছি যে, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করব এবং আমরা সবাইকে সঙ্গে নিয়ে গণমাধ্যম কমিশন করব।...আমি যে ছয় মাস দায়িত্বে ছিলাম, সেই সময়ে প্রতিটি দিন যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছিলাম, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল গণমাধ্যম কমিশন গঠন করা।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘কমিশন গঠনের এই প্রক্রিয়ায় বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নেই, যা সরকারকে সহযোগিতা করার জন্য পাশে এসে দাঁড়ায়নি। বাংলাদেশের জন্মের পর থেকে এই প্রথম কোনো সরকারের কোনো উদ্যোগের সঙ্গে সব গণমাধ্যম জড়িত হয়েছে। আমরা এই পর্যায়টি তৈরি করতে পেরেছি।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘দুই ধরনের মানুষ গণমাধ্যমে বিনিয়োগ করেন। এক ধরনের মানুষ বিনিয়োগ করেন এই কারণে যে, আমাদের মতো দেশে একটি গণমাধ্যম হাতে থাকা ভালো। আরেক ধরনের মানুষ বিনিয়োগ করেন দেশপ্রেমের প্রতিশ্রুতি থেকে। তাঁরা মনে করেন, সমাজ, রাজনীতি ও অর্থনীতির প্রকৃত চিত্র সমাজের কাছে তুলে ধরতে হবে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যম জগতে আমরা সাধারণত মালিকপক্ষকে দেখি, সম্পাদক ও সাংবাদিকপক্ষকে দেখি এবং ছাপাখানায় কর্মরত যাঁরা আছেন, তাঁদের দেখি। মূলত এই তিনটি জায়গা।...সরকার পত্রিকা চালাবে না। তাহলে সে ক্ষেত্রে পত্রিকা বা গণমাধ্যম জগৎকে যদি আবার স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী ও দায়িত্বশীল করতে হয়, তাহলে এই জগতের এই তিনটি অংশকে নিশ্চিত করাই হচ্ছে সরকারের কাজ। সে কারণেই মালিকপক্ষ যাতে এই জগতে বিনিয়োগ করতে নিরাপদ বোধ করে এবং নিরাপদ বিনিয়োগ যাতে লাভজনক প্রক্রিয়ায় যেতে পারে, তার জন্য নীতিগদ সহায়তা দেবে সরকার।’
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, দৈনিক জনতা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইন, পত্রিকাটির সম্পাদক ওবায়দুর রহমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য মনিরুজ্জামানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে অবমুক্ত করা হলেও ২০২৪ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেনন
২০ মিনিট আগে
অর্থ সংকটে পরিবেশ নিয়ে নতুন করে কোনো সরকারি অর্থায়নে প্রকল্প হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তবে আগের প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর কাজ ৫০ শতাংশের বেশি এগিয়েছে, সেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে। আর যেগুলোর কাজ ৩০ শতাংশের কম ছিল, সেগুলো বন্ধ করে দ
৩৭ মিনিট আগে
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, ক্ষেত্রবিশেষে বিতরণপ্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
১ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সাম্প্রতিক ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, চড়া মূল্যের এলএনজি কিনে খরচ করা হবে নাকি কিছুটা সহনীয় মাত্রায় লোডশেডিং সহ্য করা ভালো হবে, তা সবাইকে ভেবে দেখতে হবে।
২ ঘণ্টা আগে