২০ দফা দাবিতে এবার আন্দোলনে নেমেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ রোববার সকাল থেকে বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের পক্ষ থেকে প্রায় ৪০ জন কেবিন ক্রু অনশন করেন। ২০ দফা পূরণ না হলে তাঁরা কর্মবিরতির হুমকিও দেন।
কেবিন ক্রুরা জানান, তাঁরা দাবি আদায়ে সকাল থেকে অনশন করছেন। দাবি আদায় না হলে, তাঁরা ফ্লাইট পরিচালনা না করে কর্মবিরতিতে যাবেন বলেও হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁরা সকাল থেকে বিমানের পরিচালকের (কাস্টমার সার্ভিস) হায়াত-উদ-দৌলা খানের রুমে অবস্থান নিয়ে দাবি পেশ করেছে। তাঁরা কর্মবিরতির কথাও বলেছে। যদিও তাঁদের উচিত এই মুহূর্তে এসব বিষয়ে আন্দোলন না করে কাজে মন দেওয়া। কারণ, বর্তমানে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের এমন কেউ নেই যাঁরা সিদ্ধান্ত দিতে পারেন।
কেবিন ক্রুদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ফ্লাইট সার্ভিসে সব চুক্তিভিত্তিক কেবিন ক্রুর চাকরি স্থায়ীকরণ করা ও পেনশন সুবিধার আওতায় আনা, কোভিডকালীন ক্রুদের যেসব বেতন ও ভাতা কাটা হয়েছিল তা পুনর্বহাল, নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬ এ ও বি ব্যাচের কেবিন ক্রুদের বেতন–ভাতার বৈষম্য দূর এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা।
এ ছাড়া ক্রুদের বর্তমান অ্যালাউন্স তিন মাস পরপর রিভিউর প্রশাসনিক আদেশ বাতিল করে ১০০% ভাতা ডলারে প্রদানের জন্য নতুন প্রশাসনিক আদেশ জারি, যাত্রীদের সেফটি এবং সার্ভিস সুষ্ঠুভাবে প্রদানের জন্য ক্রুদের নিরবচ্ছিন্ন ও পরিপূর্ণ রেস্ট নিশ্চিত করার লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের স্বনামধন্য এয়ারলাইনসগুলোর মতো সব ক্রুর জন্য সিঙ্গেল রুম নিশ্চিত, মহিলা কেবিন ক্রুদের ৩ বছর পর্যন্ত বিবাহ না করার এই বৈষম্য দূর করা, ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো, শিডিউলার থেকে শুরু করে ম্যানেজার, ডিজিএম পর্যন্ত সব স্থানে যোগ্য লোককে বসানো ও জনবল বৃদ্ধি করা।
ক্রুরা আরও জানান, ফ্লাইট ডিউটি শেষ করার পর ডিউটি টাইমের মধ্যেই ড্রপের গাড়ি নিশ্চিত করা, ক্রুদের মাসিক অফ ডে ও বার্ষিক প্রাপ্য সব ছুটি প্রাপ্তির ব্যবস্থা, সব বৈদেশিক স্টেশন থেকে অ্যালাউন্স উত্তোলনের ব্যবস্থা, ব্রিফিং রুমে বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা, কেবিন ক্রুদের ইউনিফর্ম, স্যুটকেস, হ্যান্ডব্যাগ ইত্যাদি ইউনিফর্ম দ্রব্যাদি বিমান থেকে সঠিক সময়ে প্রাপ্তি সহজীকরণ, দাম্মাম, কুয়েত স্টেশনে স্লিপের ব্যবস্থা, কেবিন ক্রুদের হোটেল নির্বাচনের সময় তাঁদের প্রতিনিধির অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে।
দাবিগুলো নিয়ে ৮ আগস্ট বিমানের সাবেক এমডি ও সিইওকে স্মারকলিপি দিয়েছিলেন কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ মিয়া আবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আক্তার (লোটাস)। এমডিকে ওএসডি করার কারণে আজ তাঁরা পরিচালককে (কাস্টমার সার্ভিস) এই দাবিগুলো জানান।
এদিকে বিমান বলছে, কিছু কেবিন ক্রু চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। তাঁদের পাঁচ বছর পরপর কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে পরবর্তী সময় চুক্তি নবায়ন করা হয়। তবে তাঁরা যে চাকরি স্থায়ীর সুপারিশ করেছে, সেটি সম্ভব নয়। কারণ, স্থায়ী করলে তাঁরা ৫৭ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরি করবে। বিশ্বের কোনো এয়ারলাইনসে এত বয়স্ক কেবিন ক্রুকে দায়িত্ব পালন করতে দেখা যায় না।

কক্ষ সিলগালা প্রসঙ্গে সনজিব কুমার বলেন, ‘আমার ব্যক্তিগত জিনিসপত্রও ওই কক্ষে রয়েছে। আমার জানা মতে, এভাবে কক্ষ সিলগালা করারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ তাঁর দাবি, এর আগে বিটিআরসিতে বিভিন্ন কর্মকর্তাকে ওএসডি করা হলেও...
২ মিনিট আগে
বাংলাদেশে ফ্রি ট্রেড জোন, রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি, বন্দর আধুনিকায়ন ও লজিস্টিকস খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
২ ঘণ্টা আগে
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি আগামী দুই মাসে অন্তত এক হাজার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩০টি মাঠ প্রস্তুত করা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে ১০টি ক্রীড়া ইভেন্টে সম্পৃক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজউকের প্লট বরাদ্দে অতীতের অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। পূর্বাচলে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের প্রাপ্য প্লট দ্রুত নিশ্চিত, অবৈধ নির্মাণ বন্ধ ও গ্রাহক হয়রানি রোধে কঠোর পদক্ষেপের তাগিদ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে